August 13, 2026, 2:21 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গড়তে গাজীপুরে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

গাজীপুর প্রতিনিধি

  • তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক মনোজ্ঞ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এই সংগীতানুষ্ঠানে দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়নচেতনা বৃদ্ধির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান পরিবেশন করেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলতে পারি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ। গণযোগাযোগ অধিদপ্তরের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।



ফেসবুকে আমরা