August 13, 2026, 6:25 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

দুখিনী শহর গাজীপুরকে সুখী দেখার স্বপ্ন ডা. মাজহারুল আলমের এক মানবিক নেতৃত্বের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের রাজনীতি ও জনকল্যাণে এক অনন্য নাম ডা. মাজহারুল আলম  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা এবং গাজীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী। নিজের প্রিয় শহর গাজীপুরকে ঘিরে তার হৃদয়ের মর্মবাণী তুলে ধরেছেন আবেগমাখা লেখায় আমার দুখিনী শহর।এই লেখায় তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত মেয়র বাদ দিয়ে কাউন্সিলরকে মেয়রগিরি করতে দেয়া হবে না। ঘন্টার পর ঘন্টা রেলক্রসিং এর ফাঁদে আমার শহর থমকে থাকবে না। হাসপাতালে গিয়ে অযত্ন, অবহেলা আর বিনা কারণে কোনো রুগীকে ঢাকা পাঠানো যাবে না। কারো নানা অপকর্মের কারণে জাতির কাছে গাজীপুরকে হেয় হতে দেয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানহীন শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করা যাবে না। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর মর্যাদা বিনষ্ট করে প্রশাসনিক কার্যক্রম চালানো চলবে না। দুখিনী শহর, গাজীপুর! তুমি সুখী থাকবে। ডা. মাজহারুল আলমের এই লেখায় ফুটে উঠেছে এক দূরদর্শী, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি যিনি গাজীপুরকে দেখেন শুধুমাত্র একটি শহর হিসেবে নয়, বরং হৃদয়ের আপন প্রিয়জনের মতো। গাজীপুরের সাধারণ মানুষ মনে করেন, যদি সত্যিই এমন একজন নেতা শহরটির অভিভাবকত্ব পান, তবে এটি হবে গাজীপুরবাসীর জন্য এক নিয়ামতের পুরস্কার । শেষকথা ডা. মাজহারুল আলমের স্বপ্ন  দুখিনী শহর গাজীপুরকে সুখী শহরে রূপান্তরিত করা,নএই বার্তা আজ জনমনে নতুন আশার আলো জ্বালিয়েছে।



ফেসবুকে আমরা