August 12, 2026, 5:33 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

নবীনগরে বিএনপি’র ৩১ দফার পক্ষে মৎস্যজীবীদের মহাসমাবেশে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির সমর্থনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকেল ৪টায় নবীনগর পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলার ২১টি ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মিলনমেলায়।সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম খলিল ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগরের জনপ্রিয় নেতা, প্রয়াত সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান এবং বিগত একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল হোসেন তাপস। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র তিনবারের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু। তবে সময় স্বল্পতার কারণে তারা বক্তব্য রাখতে পারেননি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জহিরুল ইসলাম বাসার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজম, নবীনগর পৌর বিএনপি’র সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, এবং নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল প্রমুখ। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা সুমন মুন্সী, জালাল ভূঁইয়াসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। সারা নবীনগর জুড়ে এই সমাবেশকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।



ফেসবুকে আমরা