August 12, 2026, 3:27 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পদ-পদবিতে নয়, মানুষের ভালোবাসায় পরিচিত ডাঃ মাজহারুল: মেজবাহ সেলিম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে দীর্ঘদিন ধরে অবিচল থেকে মানুষের পাশে থাকা ডাঃ মাজহারুল আলম একজন মানবিক ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব—এমন মন্তব্য করেছেন মেজবাহ সেলিম। এক বক্তব্যে মেজবাহ সেলিম বলেন, সব মানুষ নেতা হন না; কিছু মানুষ নীরবে মানুষের হৃদয়ে জায়গা করে নেন।তাঁদের পরিচয় কোনো পদ-পদবিতে নয়, বরং সততা, ত্যাগ, আদর্শ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায়। ডাঃ মাজহারুল ভাই তাঁর কাছে তেমনই একজন মানুষ। তিনি বলেন, ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত ডাঃ মাজহারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে নীরবে পথ চলেছেন। দলের দুঃসময়ে তিনি সংগঠনের পাশে থেকেছেন এবং সুসময়ে থেকেছেন বিনয়ী। প্রচারের আলো নয়, দায়িত্ব পালনকেই তিনি নিজের সবচেয়ে বড় পরিচয় হিসেবে মনে করেছেন। মেজবাহ সেলিম আরও বলেন, গাজীপুরের অনেক মানুষ জানেন—ডাঃ মাজহারুল আলম শুধু রাজনীতির মানুষ নন, তিনি একজন মানবিক মানুষও। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সাহস দেওয়া এবং সংগঠনের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, বর্তমান সময়ে যখন অনেকেই আদর্শের চেয়ে ব্যক্তিস্বার্থকে বড় করে দেখেন, তখন ডাঃ মাজহারুল আলমের মতো মানুষের রাজনৈতিক ভূমিকা আশাবাদী করে। সততা, নিষ্ঠা ও নীরব ত্যাগ কখনো পুরোনো হয় না। মেজবাহ সেলিমের ভাষায়, ইতিহাসের প্রতিটি পাতায় হয়তো সব মানুষের নাম লেখা থাকে না, কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। তাঁর বিশ্বাস, ডাঃ মাজহারুল আলম তেমনই একজন মানুষ, যাঁদের সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা ও বিশ্বাস। তিনি আরও বলেন, সময়ের সঠিক মূল্যায়ন একদিন অবশ্যই হবে। কারণ ত্যাগের রাজনীতি কখনো পরাজিত হয় না।ডাঃ মাজহারুল আলমের মতো সৎ ও ত্যাগী মানুষের পাশে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন—ইনশাআল্লাহ—মেজবাহ সেলিম



ফেসবুকে আমরা