August 12, 2026, 3:26 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মাফিকুর রহমান সেলিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলকে মানবকল্যাণে কাজ করতে হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বিকাশ অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। মোঃ মাফিকুর রহমান সেলিম দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যান। পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।”
তিনি গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানান।



ফেসবুকে আমরা