August 12, 2026, 3:25 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পরিচ্ছন্নতা অভিযান ২০২৫: তরুণদের উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত পিরুজালীতে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের কাচারীপাড়া (খান বাড়ি) থেকে ব্রিজ পর্যন্ত অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযান ২০২৫  পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের এক অনন্য উদ্যোগে। এ অভিযানে রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকা করা হয় পরিচ্ছন্ন ও সুন্দর। বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ফাউন্ডেশনের ১৮ বছর বয়সী তরুণ সদস্যদের হাতে। সমাজে প্রচলিত ধারণা যে তরুণরাই বিশৃঙ্খলার কারণ।তারা আজ প্রমাণ করেছে ঠিক উল্টোটি। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও উদ্দীপনার      মাধ্যমে ফুটে উঠেছে এক অনুপ্রেরণামূলক চিত্র, যেখানে হাত ময়লা হয়েছে সমাজকে সুন্দর করার জন্য, না যে সমাজকে নোংরা করার জন্য। পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই অভিযান কেবল এক দিনের নয়; এটি একটি সচেতনতা সৃষ্টি কর্মসূচি, যার মাধ্যমে তারা এলাকার মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে চান। অভিযানের মূল স্লোগান ছিল। চলো মোরা একসাথে, জয় করি মানবতাকে।পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণদের সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



ফেসবুকে আমরা