বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত সংগঠন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে (পল্টন) একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এছাড়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল মিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, জেলা কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং রাজনৈতিক অঙ্গনে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দ সভায় যোগ দেন এবং আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পটুয়াখালীর নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম সারা দেশে আরও বেগবান হবে এবং দলের আদর্শ তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে এই আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।