August 13, 2026, 6:28 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পাবনা-২ আসনে তারুণ্যের সমাবেশ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সর্বত্র ছড়িয়ে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (বেড়া–সুজানগর) নির্বাচনী এলাকায় তারুণ্যের সমাবেশকে সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার—বেড়া–সুজানগর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা সেলিম রেজা হাবিব। সভায় সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক জনাব সিদ্দিকুর রহমান পিন্টু। বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের পুনর্গঠন, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তরুণদের ভবিষ্যৎ নিরাপদ করার রূপরেখা। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। আলোচনায় বক্তারা আগামী তারুণ্যের সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।করেন।



ফেসবুকে আমরা