August 12, 2026, 1:40 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পিরুজালী ইউনিয়নে দরিদ্র কৃষকদের মাঝে কিটনাশক ও স্প্রে মেশিন বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পিরুজালী ইউনিয়নে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কিটনাশক ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, কীটদমন কার্যক্রম সহজীকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পিরুজালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাব মুহাম্মদ ফারুক হাসান, আজিজুর রহমান এবং জনাব মোঃ আতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন। বক্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এবং উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই সরকার ও স্থানীয় প্রশাসনের এই সহযোগিতা। তারা বলেন, সঠিকভাবে কিটনাশক প্রয়োগ ও পরিচর্যা নিশ্চিত হলে ফসলের রোগবালাই কমে যায় এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কিটনাশক ও মানসম্মত স্প্রে মেশিন বিতরণ করা হয়। কৃষকরা এই সহায়তাকে ‘সময়ের প্রয়োজনীয় উদ্যোগ’ হিসেবে উল্লেখ করে প্রধান অতিথিসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।



ফেসবুকে আমরা