গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ফরম নবায়ন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (রবিবার ৬ অক্টোবর ২০২৫) পিরুজালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সাবেক সদর উপজেলার সহ-সভাপতি, সাবেক পিরুজালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান আহ্বায়ক পদপ্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য মান্নান বেপারী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লাইজুদি, ২ নং ওয়ানডে সাবেক সভাপতি মজিবুর রহমানসহ ২ নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। গণসংযোগ চলাকালে আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর ঐক্য ও আন্তরিক প্রচেষ্টাই আগামী দিনে বিজয় এনে দেবে। স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে এবং সদস্য ফরম নবায়নের মাধ্যমে নতুন কর্মী অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপি আরও শক্ত ভিত্তি লাভ করছে।