August 13, 2026, 6:27 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পিরুজালী ইউনিয়নে বিএনপির দিনব্যাপী গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ইউনিয়নের ৯টি ওয়ার্ডজুড়ে এসব বৈঠকে বিশাল জনসমাগমে নির্বাচনী আমেজ আরও বেগবান হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব আবু তাহের মুসল্লী এবং সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলার সদস্য সচিব,  আলহাজ্ব আবু বকর সিদ্দিক।গ্রাম্য বৈঠকের প্রতিটি স্থানে বিএনপি নেতাদের উপস্থিতিতে কর্মী-সমর্থকদের উত্তেজনা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী,  সদর উপজেলার আহ্বায়ক সদস্য আলহাজ্ব ফজলুল হক মুসল্লী, সদর উপজেলার আহ্বায়ক সদস্য নাজিম বেপারী, হাবিবুর রহমান বেপারী, ডি. এম আজহার, মাসুদুল কবির মোনায়েম,  সদর উপজেলার আহ্বায়ক সদস্য মান্নান বেপারীসহ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গাজীপুর-৩ আসনে পরিবর্তন আনতে ধানের শীষের পক্ষেই জনগণ আজ ঐক্যবদ্ধ। পিরুজালী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সমর্থনের জোয়ার বইছে। দিনব্যাপী এই গ্রাম্য বৈঠককে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস বিরাজ করছে।



ফেসবুকে আমরা