August 11, 2026, 2:46 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক

স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম শুভ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাদিকুর রহমান খান শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক সরকার। সম্প্রতি দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার আদায় এবং তৃণমূল পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল বেপারী। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ পান্না মিয়া। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আরমান খান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোঃ শামসুল হক ও মোঃ মান্নান শিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোঃ ইসমাইল হোসেন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোঃ উসমান গনি। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল মিয়া এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ জামাল বেপারী। অর্থ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মোঃ কামাল হোসেন। যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মোস্তফা সরকার এবং সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল হক। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ সানোয়ার হোসেন এবং সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তফা মিয়া। এছাড়া ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ খলিল খান এবং সহ-ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ দুলাল মিয়া এবং সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমান উল্লাহ। কৃষি পণ্য পরিবহন বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ জামির হোসেন এবং সহ-কৃষি পণ্য পরিবহন বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ ইন্তাজ খান। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মজিবর মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ জেসমিন আক্তার।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ লিটন মিয়া, মোঃ বারেক শিকদার, মোঃ রহিম সরকার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ, মোঃ মনির হোসেন, মোঃ আউয়াল বেপারী ও মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির নেতারা বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং মাঠ পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি কৃষকের ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং কৃষিবান্ধব নীতিমালা বাস্তবায়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলা হবে।



ফেসবুকে আমরা