June 15, 2026, 1:42 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

মানবতার জয়  পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত সম্পন্ন। চলো মোরা একসাথে, জয় করি মানবতাকে” এই মানবিক স্লোগানকে ধারণ করে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের কাচারীপাড়া থেকে সরকারপাড়া বাজার পর্যন্ত ভাঙা রাস্তার অংশগুলো মেরামতের উদ্যোগ নেয় পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে      রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে এনে তরুণদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজস্ব অর্থায়নে ও সদস্যদের অংশগ্রহণে রাস্তাটি মেরামতের কাজ শুরু করে। কয়েকদিনের প্রচেষ্টা ও পরিশ্রমে রাস্তাটির ভাঙা অংশগুলো মেরামত সম্পন্ন হয়। সংগঠনের সদস্যরা জানান, “আমরা বিশ্বাস করি, সমাজ পরিবর্তন সম্ভব একসাথে কাজ করার মাধ্যমে। এই উদ্যোগ আমাদের এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এই মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। শেষে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা সবাইকে আহ্বান জানিয়েছেন, চলো মোরা একসাথে, জয় করি মানবতাকে।



ফেসবুকে আমরা