August 12, 2026, 3:48 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

প্রযুক্তিনির্ভর আধুনিক আনসার বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্তের প্রত্যাশা

আব্দুল আলী গাজীপুর

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক ও বহুমুখী বাহিনীতে রূপান্তরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আনসার বাহিনী এখন শুধু নিরাপত্তা রক্ষার বাহিনী নয়; এটি দেশের উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির অন্যতম বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির সফিপুর ক্যাম্পাসে আয়োজিত ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিশেষ মহড়া ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, সমুদ্রবন্দর, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেকোনো সংকট কিংবা অস্থির পরিস্থিতিতে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বাহিনীটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বর্তমানে আনসার ও ভিডিপির ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার ও ফিল্ড ভিডিপি সদস্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। একই সঙ্গে নগরাঞ্চলে টিডিপি সদস্যদের কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাও আরও কার্যকর ও আধুনিক হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সঞ্জীবন প্রকল্প, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমও চালু রয়েছে। ভবিষ্যতে আনসার বাহিনী দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে সকাল ৯টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং আনসার সদস্যদের মৌলিক ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে মিলনায়তনে বিভিন্ন জেলার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা ও কর্মসংস্থান—এই দুই গুরুত্বপূর্ণ খাতকে একসঙ্গে সামনে রেখে আনসার বাহিনীকে প্রযুক্তিনির্ভর আধুনিক শক্তিতে রূপান্তরের এ উদ্যোগ দেশের তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।



ফেসবুকে আমরা