April 23, 2026, 10:13 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি

বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান বগুড়ায় যাওয়ার পথে গাজীপুরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন এবং উচ্ছ্বসিতভাবে গণসংবর্ধনা প্রদান করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মনির হোসেন, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা আলম মাস্টার, মাফিকুর রহমান সেলিম, শরিফুল ইসলাম সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভোগড়া বাইপাস এলাকায় সাময়িকভাবে জনসমাগম বৃদ্ধি পায়। উপস্থিত নেতারা জানান, তারেক রহমানের প্রতি জনগণের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনগণের অধিকার আদায়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা