August 13, 2026, 6:11 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর ভালুকায় বিএনপি নেতা বাচ্চুর সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

 

২৪ অক্টোবর ২০২৫ (প্রেস বিজ্ঞপ্তি):দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ কয়েকজন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়। বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভালুকা উপজেলা বিএনপি সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এখানে ভুল সংশোধনের সুযোগ সবসময় থাকে। দলের নেতৃত্বে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতা দলকে নতুন উদ্দীপনা দেবে। তার প্রত্যাবর্তনে ভালুকা উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ভালুকার ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুরের রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রামের নুরুল আমিন, পিরোজপুরের রুহুল আমিন দুলাল, নীলফামারীর তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুরের মোকাররম হোসেন সুজন ও মোঃ আলি সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা