August 12, 2026, 3:31 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

বাংলাদেশি সংস্কৃতির উৎকর্ষ সাধনে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে নাট্যোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের উৎকর্ষ সাধনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ডা. মাজহারুল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার বিশেষ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতির উৎকর্ষ সাধনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার ধারক। একটি জাতির আত্মপরিচয় তার ভাষা, সাহিত্য, নাটক, সংগীত, শিল্প ও লোকজ ঐতিহ্যের মধ্যেই নিহিত। তাই দেশীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডা. মাজহারুল আলম আরও বলেন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; এটি একটি গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “আমাদের নতুন প্রজন্মকে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে হবে। নাটক, সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করা সম্ভব। গাজীপুরে আয়োজিত নাট্যোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শওকত হোসেন সরকার, মাননীয় প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন ও সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা এবং গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের সভাপতি আশরাফুল আলম টুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের সদস্য সচিব ও শিল্পী মেহনাজ সরকার। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চা একটি জাতির চিন্তা, চেতনা ও মূল্যবোধকে সমৃদ্ধ করে। গাজীপুরে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে নাট্যোৎসবের আয়োজক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, নাট্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা