August 13, 2026, 3:36 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমান প্রতিনিধি।

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমান প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন।

❝গাছ লাগান, পরিবেশ বাচান। সবার আগে বাংলাদেশ ❞ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুল কবীর মোনায়েম এর সার্বিক সহযোগিতায় এবং গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক, মোঃ সোহাগ হোসেন এর নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের শক্তিশালী ইউনিট পিরুজালী ইউনিয়ন ছাত্রদল। এই মহৎ কাজে নেতৃত্ব দেন পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম তন্ময় এবং পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার। এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সাখাওয়াত আল সিয়াম, পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সবুজ মন্ডল। আরো উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের অন্যতম প্রভাবশালী ছাত্রনেতা পারভেজ হোসেন, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক নাইম শেখ, ভাওয়াল মির্জাপুর কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক, নাফিস ফকির, পিরুজালী ইউনিয়ন ছাত্রদল নেতা শাহরিয়ার নাফিস (সিহাব), তারেক আহমেদ, কাওসার আহমেদ, ইয়াসিন আরাফাত, মোঃ নবিন, সজিব হাসান রানা, শাহারিয়ার জামান, মাহফুজ সিকদার সহ আরও অনেকে।

 

ছাত্রদলের নেতা কর্মীরা এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে সৌন্দর্য বর্ধক, ফলদ ও ঔষধি গাছ রোপন করেন। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করেন।



ফেসবুকে আমরা