August 13, 2026, 6:35 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

ভাওয়ালগড়ে ধানের শীষে ভোট চেয়ে মাঠে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজপাড় এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। রবিবার  বিকেলে বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।গণসংযোগ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে রিজভী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও প্রতিটি পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি। গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



ফেসবুকে আমরা