August 11, 2026, 11:50 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় (ডাম্পিং স্টেশন) নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন।মঙ্গলবার (২৮ জুলাই) ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পরিবেশবাদী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নিয়ে অবিলম্বে এই উদ্যোগ বাতিলের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্যের আধার। এখানে ময়লার ভাগাড় নির্মাণ করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল ধ্বংস হবে, ভূগর্ভস্থ পানি ও বাতাস দূষিত হবে এবং আশপাশের মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। উন্নয়নের নামে এমন পরিবেশবিধ্বংসী প্রকল্প কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন। বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান কোনো আবর্জনা ফেলার স্থান নয়, এটি জাতীয় সম্পদ। এই বন রক্ষা করা আমাদের সাংবিধানিক, নৈতিক ও সামাজিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে এখানে ময়লার ভাগাড় নির্মাণের চেষ্টা করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের সদস্য সচিব মো. রাব্বি বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান রক্ষার দাবিতে আমরা রাজপথে নেমেছি। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে।৩৬ জুলাই পাঠাগারের প্রতিনিধি আলী বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান শুধু গাজীপুরের নয়, সমগ্র বাংলাদেশের সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বন সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।এনসিপি গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আলামিন খন্দকার বলেন, জনগণের মতামত উপেক্ষা করে পরিবেশবিধ্বংসী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। জাতীয় কৃষক শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খুকন বলেন, বন ধ্বংস মানেই কৃষি, প্রকৃতি ও মানুষের জীবনের ওপর আঘাত। তাই এই প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, প্রকৃতি রক্ষার এই আন্দোলনে শ্রমজীবী মানুষও ঐক্যবদ্ধ থাকবে। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া হবে না।এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান রক্ষার দাবিতে প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। বন ও পরিবেশ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।মানববন্ধন থেকে বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি, গণসমাবেশসহ ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে



ফেসবুকে আমরা