August 12, 2026, 1:00 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

ভিন্ন জগৎ’ কবিতায় ডা. মাজহারুল আলমের দার্শনিক উপলব্ধি ও আত্মঅন্বেষণের বার্তা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলমের লেখা কবিতা ‘ভিন্ন জগৎ’ পাঠকের সামনে তুলে ধরেছে এক গভীর দার্শনিক উপলব্ধি, আত্মঅন্বেষণ এবং বাস্তব জীবনের নির্মম সত্যের প্রতিচ্ছবি। কবিতায় কবি মানুষের জীবনযাত্রা, অচেনা মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা, মোহ-মায়া, ছলনা, কামনা ও স্বার্থপরতার বাস্তব চিত্রকে তুলে ধরেছেন। ভিন্ন জগতের আগন্তুকের মতো মানুষ কখনো কখনো জীবনের পথের দিশা হারিয়ে অচেনা পরিবেশে ঘুরে বেড়ায়। আপন ভেবে যাদের কাছে আশ্রয় খোঁজে, সময়ের ব্যবধানে সেই সম্পর্কও অনেক সময় হয়ে ওঠে মোহ ও ছলনার এক জটিল আবরণ। কবিতার প্রতিটি পঙ্‌ক্তিতে ফুটে উঠেছে জীবনের ক্ষণস্থায়িত্ব ও বাস্তবতার কঠিন সত্য। মানুষ কখনো ছলনাকে সত্য বলে মেনে নেয়, আবার কখনো জীবনের বিশাল সম্ভাবনাকে ভুলে ক্ষুদ্র স্বার্থ ও কামনার জগতে নিজেকে বন্দি করে ফেলে।স্বার্থের আঘাতে যখন সেই সাজানো দালান হেলে পড়ে, তখনও মানুষ অনেক সময় রংতামাশার ভিড়ে নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। ভিন্ন জগৎ’ কবিতার মাধ্যমে ডা. মাজহারুল আলম যেন পাঠককে নিজের জীবনের দিকে ফিরে তাকানোর আহ্বান জানিয়েছেন।মোহ, মায়া, স্বার্থ ও ছলনার ভিড়ে মানুষ কি সত্যিই নিজের জগতে আছে, নাকি অচেনা কোনো ‘ভিন্ন জগতে’ হারিয়ে গেছে—কবিতাটি সেই প্রশ্নই ছুড়ে দেয় পাঠকের সামনে।রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায়ও ডা. মাজহারুল আলমের এই আগ্রহ তাঁর বহুমাত্রিক চিন্তা ও মননের পরিচয় বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা



ফেসবুকে আমরা