April 28, 2026, 9:32 am
শিরোনাম:
গাজীপুরে শালদহ খালে অবাধে ‘চায়না জাল’: ডিমওয়ালা ও পোনা মাছ নিধনে হুমকিতে জলজ সম্পদ ভোলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ও সতর্কবার্তা ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

ভোলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলার বাঘারহাট ও চর পাঙ্গাসিয়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সজল কুমার দাস। এসময় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্ট চলাকালে এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভোলা জেলার পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা