August 13, 2026, 4:37 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

মাটি ও মানুষের আস্থার নাম আলহাজ্ব আবু তাহের মুসুল্লীমানবিক নেতৃত্বে বদলে যেতে চায় গাজীপুর সদর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জনপদে আজ যে ক’জন রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষের হৃদয়ে গভীর আস্থা ও ভালোবাসার স্থান করে নিয়েছেন, তাঁদের অন্যতম গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ত্যাগ, মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন মাটি ও মানুষের অকৃত্রিম নেতা। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থের সিঁড়ি হিসেবে ব্যবহার করেননি; বরং মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেওয়াকেই নিজের নৈতিক দায়িত্ব মনে করেছেন। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও সাধারণ জনগণের সুখ-দুঃখের সাথী হিসেবে তিনি আজ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে, আবু তাহের মুসুল্লী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি অসহায় মানুষের আশ্রয়স্থল, ন্যায় ও মানবতার কণ্ঠস্বর। রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি, দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাঁকে অন্যদের চেয়ে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর খবরে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার আলো। একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলেন, যে নেতা জনগণের চোখের ভাষা বুঝতে পারেন, যিনি রাতের আঁধারে অসহায়ের দরজায় গিয়ে দাঁড়ান, তিনিই প্রকৃত জননেতা। আবু তাহের মুসুল্লী সেই বিরল নেতৃত্বের উদাহরণ। কবিতার মতো করে বলতে গেলে—
মাটির ঘ্রাণে গড়া এক সাহসী উচ্চারণ, মানুষের হৃদয়ে যার অমলিন অবস্থান। অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদের ভাষা, মেহনতী মানুষের চোখে তিনি নতুন আশা।রাজনীতির মাঠে নেই কপটতার ছায়া, স্বচ্ছতার প্রতিচ্ছবি তাহের মুসুল্লী মহিমায় ভরা মায়া। জনতার ভালোবাসায় এগিয়ে চলা এক নাম, গাজীপুরের প্রাণে আজ তাহের ভাইয়ের জয়গান। রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার কারণে আলহাজ্ব আবু তাহের মুসুল্লী আগামী দিনে গাজীপুর সদর উপজেলার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সাধারণ মানুষের প্রত্যাশা—স্বচ্ছ রাজনীতি, মানবিক নেতৃত্ব ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাক গাজীপুর; আর সেই অগ্রযাত্রার অন্যতম প্রতীক হয়ে থাকুন আলহাজ্ব আবু তাহের মুসুল্লী।



ফেসবুকে আমরা