August 11, 2026, 12:33 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

মাদরাসায়ে নূরে মদিনা ফাতেমাতুয্ যাহরা (রাঃ) মহিলা মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

মাদরাসায়ে নূরে মদিনা ফাতেমাতুয্ যাহরা  (রাঃ) মহিলা মাদরাসার উদ্যোগে শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজহারুল ইসলাম মন্ডল, আহ্বায়ক সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি, গাজীপুর সদর উপজেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জুলহাস বেগ, সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি, ভাওয়ালগড় ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব কাশেম শিকদার, যুগ্ম সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি, জনাব মোঃ রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি, এবং জনাব মোঃ আলম হোসেন, যুগ্ম সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করা হয়, যা উপস্থিত মুসল্লিদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ধর্মীয় আলোচনায় সমাজে নৈতিকতা, মানবিকতা ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মোঃ নূরনবী ইসলাম, সহকারী শিক্ষক, অত্র মাদরাসা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাহিদ খান, আহ্বায়ক সদস্য, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা