August 12, 2026, 1:06 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

রাজেন্দ্রপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই ময়লার স্তুপ, চরম হতাশায় সাধারণ মানুষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুর ও এর আশপাশের এলাকার পরিবেশ পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর অংশে রাস্তার দুই পাশে জমে উঠেছে বিশাল বিশাল ময়লার স্তুপ, যা পথচারী ও যাত্রীদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সেনানিবাস (ক্যান্টনমেন্ট), বিমানবাহিনীর দপ্তর, বিজিবি সদর দপ্তরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবস্থিত। অথচ এতসব গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়েই প্রতিদিন ময়লার দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্যান্টনমেন্টে প্রবেশ কিংবা বিমানবাহিনী ও বিজিবি কার্যালয়ে যেতে হলে এই ময়লার স্তুপ অতিক্রম করাই যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা হচ্ছে। কিন্তু বিষয়টি দেখার যেন কেউ নেই। নেই কোনো জনপ্রতিনিধির কার্যকর হস্তক্ষেপ, নেই প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ। জনবহুল ও গুরুত্বপূর্ণ এই এলাকায় এমন অবহেলা সাধারণ মানুষের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ জনগণের মতে, এটি শুধু পরিবেশ দূষণের বিষয় নয়, বরং জনস্বাস্থ্য ও দেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করলেও এই ময়লার স্তুপ যেন কারো চোখেই পড়ছে না—এমনটাই মনে করছেন এলাকাবাসী। এলাকাবাসী দ্রুত এই ময়লা অপসারণের পাশাপাশি স্থায়ীভাবে আবর্জনা ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে রাজেন্দ্রপুর এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা হবে।



ফেসবুকে আমরা