April 23, 2026, 9:02 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দৌঢ় গোড়ায় পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন করেছে ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৭অক্টোবর) বিকালে ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এই লিফলেট বিতরণ করেন। ৩১ দফার এই লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সদর উদ্দিন শেখ খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন শেখ, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, বৃহত্তর গাজীপুর সদর উপজেলা (টঙ্গীসহ) জিয়া পরিষদের সাবেক সভাপতি ও সাবেক    ছাত্রনেতা সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, বিএনপি নেতা বাবলু আহমেদ, ইমাম হোসেন মোল্লা, সাইফুল ইসলাম, নুরুন্নবী, আজমল হক, শাহ আলম কাজী, ইউসুব আলী মোড়ল, মমতাজ উদ্দিন মোস্তা, কাঞ্চন শেখ, আরজ আলী সহ বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। এসময় তারা ধানের শীষের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট চেয়েছেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজীপুর-৩ আসনের কর্ণধার ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাই, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ভাই, সদস্য সচিব আবু বকর ছিদ্দিক ভাই ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছি। নেতৃবৃন্দ সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তারা। নারীদের উদ্দেশে তারা বলেন, ৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তারা বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে। তারা আরো বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী। গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা