August 12, 2026, 5:57 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শহীদ হারিস আহাম্মেদ-এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলী গাজীপুর

গাজীপুর জেলা যুবদল সাবেক সভাপতি শহীদ হারিস আহাম্মেদ-এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার, ২ নভেম্বর ২০২৫, দুপুর ২.৩০ মিনিটে কায়সার গার্ডেন, স্টেশন রোড, জয়দেবপুর, গাজীপুরে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা অপর্না রায় দাস, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আফজাল হোসাইন কায়সার, সাবেক উপজেলা চেয়ারম্যান, গাজীপুর সদর ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলবার্ট পি কস্টা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন জনাব সৈয়দ আখতারুজ্জামান (সাবেক সহ-সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি), জনাবা অনন্যা কায়সার (চেয়ারম্যান, নোয়াব আলী ফাউন্ডেশন), জনাব হুমায়ুন সরকার (সাবেক সম্মানিত সদস্য, গাজীপুর পৌর যুবদল) ও অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিজ উদ্দিন রফিক, সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর পৌর যুবদল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব আহাম্মেদ আল রাকেশ মন্টি এবং পরিচালনায় জনাব মোঃ আরিফ হোসেন জিয়া, সভাপতি, শহীদ হারিস আহাম্মেদ ফাউন্ডেশন ও সাবেক সদস্য, গাজীপুর জেলা যুবদল। অনুষ্ঠানটি সাবেক গাজীপুর জেলা যুবদলের নেত্রীবৃন্দের উদ্যোগে সম্পূর্ণরূপে আয়োজন করা হয়। আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ হারিস আহাম্মেদ-এর অবদান ও নীতি-আদর্শ স্মরণ করা হয় এবং তার চিরস্মরণীয় কীর্তিকে ধন্যবাদ জানানো হয়।



ফেসবুকে আমরা