August 12, 2026, 1:58 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শিল্প কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি ও বিল থেকে উধাও মাছ

গাজীপুর প্রতিনিধি।

  • গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ও মির্জাপুর ইউনিয়নে শিল্প কারখানার দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষিজমি ও জলাশয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় শতাধিক -রও বেশি কারখানা থেকে প্রতিদিন ডাইনিং ও কেমিক্যাল যুক্ত পচা পানি আশপাশের খালে ও জমিতে ফেলায় জমি উর্বরতা হারাচ্ছে।      ফলে চাষাবাদে নেমে এসেছে মারাত্মক ধস। কৃষকরা জানাচ্ছেন, একসময় এই অঞ্চলের জমিতে প্রচুর ধান, শাকসবজি ও মৌসুমি ফসল হতো। কিন্তু কয়েক বছর ধরে শিল্প বর্জ্যের কারণে ফসল নষ্ট হচ্ছে। জমি অনুর্বর হয়ে পড়ায় অনেকেই চাষাবাদ বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া বর্ষা মৌসুমে এলাকার বিল ও জলাশয়ে মাছ ধরা উৎসবের মতো চললেও এখন সেখানে মাছের দেখা মেলে না। কেমিক্যাল মিশ্রিত পানির কারণে মাছ মরে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পিরুজালী ইউনিয়ন সহ এই তিনটি ইউনিয়নের কৃষি ও মৎস্য সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পরিবেশবিদরা বলছেন, শিল্প বর্জ্য শোধনাগার (ইটিপি) না চালানো এবং অযাচিত বর্জ্য ফেলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুকে আমরা