August 13, 2026, 3:36 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শীতের আগমনী বার্তা গাছবাড়ীর গাছিরা ব্যস্ত সময় পার করছে খেজুর রস আহরণে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গাছবাড়ী গ্রামে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। আর শীত মানেই গ্রামীণ জীবনে এক অনন্য ঐতিহ্য খেজুর গাছের রস সংগ্রহ। ইতোমধ্যে এলাকার গাছিরা ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ থেকে রস আহরণের প্রস্তুতি ও সংগ্রহে। ভোরবেলায় মাঠে-মাঠে কিংবা বাড়ির পাশে দেখা যাচ্ছে খেজুর গাছে বাঁধা মাটির কলসি, রাতের শিশিরে ঝরে পড়ছে মিষ্টি রস। গাছিরা এখন ব্যস্ত গাছ পরিষ্কার, ছাল কাটা ও রস ধারার জন্য খাঁজ তৈরির কাজে। প্রতিদিন ভোরে তারা গাছ থেকে রস নামিয়ে এনে গুড় তৈরির প্রস্তুতিও নিচ্ছেন।স্থানীয়রা জানান, খেজুরের রস শুধু সুস্বাদুই নয়, এটি গ্রামীণ অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। অনেক পরিবার শীতকালে রস ও গুড় বিক্রি করে বাড়তি আয় করে থাকে। গাছবাড়ী গ্রামের গাছি রহিম উদ্দিন বলেন, শীত এলেই আমাদের কর্মব্যস্ত সময় শুরু হয়। এই সময়ের জন্য সারা বছর অপেক্ষা করি। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুর গাছ কাটায়, কলসি বাঁধায় আর রস নামাতে ব্যস্ত থাকতে হয়। গ্রামীণ ঐতিহ্যের এই খেজুর রস আহরণ কেবল স্বাদ নয়, এটি বাংলার শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে।



ফেসবুকে আমরা