August 11, 2026, 11:50 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল শ্রীপুর

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং একাধিক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার শ্রমিক লিজা আক্তারের (৩৬) মৃত্যুর প্রতিবাদে শ্রমিকরা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ হলেও তাকে ছুটি দেওয়া হয়নি এবং দীর্ঘ সময় অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের একপর্যায়ে আরেক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধ জনতা এমএইচসি অ্যাপারেলস, ট্রিপল অ্যাপারেলস ও লিফ গ্রেড ক্যাজুয়েলওয়্যারসহ কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এতে যানবাহন ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এদিকে লিজা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং হামলা-ভাঙচুরের নেপথ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মপরিবেশ, অতিরিক্ত কর্মঘণ্টা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।



ফেসবুকে আমরা