August 11, 2026, 1:14 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শ্রীপুরে বনকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা: ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা, গ্রেপ্তার ২; বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বনভূমি অবৈধ দখলমুক্ত করতে গিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশির আল মামুন। এ সময় তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বনভূমি দখলকারী, সরকারি কাজে বাধাদানকারী এবং হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১ জুলাই) তিনি শ্রীপুর উপজেলার হামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে আহত বন কর্মকর্তা ও কর্মচারীদের খোঁজখবর নেন এবং বন বিভাগের সদস্যদের দায়িত্ব পালনে সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “বনভূমি রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি বন বিভাগ সবসময় পাশে থাকবে। দখলদার ও হামলাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা হবে। ডিএফও আরও বলেন, বনভূমি দখল করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়। বন রক্ষায় চলমান উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে এবং সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এর আগে বন বিভাগের অভিযানে হামলার ঘটনায় শ্রীপুর থানায় সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বন বিভাগের উচ্ছেদ অভিযানের সময় সংঘবদ্ধ দখলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তাসহ মোট ১৬ জন বন কর্মকর্তা ও কর্মচারী আহত হন।হামলাকারীরা বন বিভাগের সরকারি গাড়িও ভাঙচুর করে, যা সরকারি সম্পদের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। বন বিভাগও স্পষ্ট করেছে, অবৈধ দখলমুক্ত করার অভিযান কোনোভাবেই থামবে না। বরং বনভূমি রক্ষায় প্রশাসন আরও কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করবে। বন সংশ্লিষ্ট মহলের মতে, বন কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা শুধু সরকারি দায়িত্ব পালনে বাধা নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রচেষ্টার ওপরও একটি গুরুতর আঘাত। তাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশ ও বন সংরক্ষণে সচেতন মহল।



ফেসবুকে আমরা