August 13, 2026, 6:11 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

সকল জল্পনা-কল্পনার অবসান: গাজীপুরে বিএনপির চার প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুর জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রাক্তন মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র পুত্র শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।তবে গাজীপুর-১ ও ৬ আসনের প্রার্থীদের নাম আপাতত ঘোষণা স্থগিত রাখা হয়েছে, জানিয়ে মির্জা ফখরুল বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য রাখা হচ্ছে। বিএনপির এই ঘোষণার মধ্য দিয়ে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



ফেসবুকে আমরা