August 13, 2026, 6:35 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

সুজানগর উপজেলা সাইবার দলের হাল ধরলেন তরুণ নেতা রাশেদুজ্জামান খান রাব্বি

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার সুজানগর উপজেলা সাইবার দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক রাশেদুজ্জামান খান রাব্বি। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাশেদুজ্জামান খান রাব্বি দীর্ঘদিন ধরে অনলাইন ও মাঠপর্যায়ে সাইবার দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নীতি, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তরুণদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন।ঘোষিত কমিটির অন্যান্য পদাধিকারীরাও শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের স্থানীয় সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত সভাপতি রাশেদুজ্জামান খান রাব্বি এক প্রতিক্রিয়ায়, বলেন আমরা অনলাইন প্ল্যাটফর্মে সত্যের পক্ষে, দেশের পক্ষে ও গণতন্ত্রের পক্ষে কাজ চালিয়ে যাব। সাইবার জগতে অপপ্রচার ও বিভ্রান্তি রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করব। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলা সাইবার দল আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা