August 11, 2026, 2:41 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পিরুজালী ইউনিয়নের সাপ্তাহিক বাজার

নিজস্ব প্রতিবেদক

এক সময় গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সাপ্তাহিক বাজারগুলো ছিলো জমজমাট। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকেলে বাজার বসতো। আশপাশের গ্রামের মানুষজন ভিড় জমাতেন এই বাজারগুলোতে। কৃষিপণ্য, শাকসবজি, মাছ, মাংস  মুরগি, চাল-ডাল থেকে শুরু করে কাপড়-চোপড় সহ প্রায় সবকিছুই বেচাকেনা হতো সেখানে। এগুলো শুধু হাট-বাজারই ছিল না, ছিল গ্রামের মানুষের সামাজিক মিলনমেলা। কেনাবেচার পাশাপাশি চলতো আড্ডা, কুশল বিনিময়, গ্রামের নানা খোঁজখবর নেওয়া—এক কথায় ছিলো প্রাণের উৎসব। কিন্তু এখন আর সেই চিত্র দেখা যায় না। আধুনিকতার ছোঁয়া, বড় বড় মার্কেটের প্রসার, অনলাইন কেনাবেচা এবং ব্যস্ত জীবনের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এসব বাজার। যেসব স্থানে এক সময় বিকেল হলেই কোলাহলে মুখরিত থাকতো, এখন সেখানে নীরবতা। দোকানিরা আর আগের মতো বসেন না, ক্রেতারাও আসেন না আগের উদ্দীপনায়। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পিরুজালী ইউনিয়নের সেই প্রাণচঞ্চল সাপ্তাহিক বাজারগুলো। স্থানীয় প্রবীণরা জানান, এসব বাজারের সঙ্গে জড়িয়ে আছে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের স্মৃতি। তারা বলেন, আগে এই বাজারই ছিলো গ্রামের অর্থনীতির প্রধান ভরসা, এখন তা শুধু স্মৃতিতে। এলাকার সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে যদি ঐতিহ্যবাহী এই বাজারগুলো পুনরুজ্জীবিত করা যায়, তাহলে আবারও প্রাণ ফিরে পেতে পারে পিরুজালী ইউনিয়নের হারিয়ে যাওয়া বাজার সংস্কৃতি।



ফেসবুকে আমরা