June 19, 2026, 12:12 pm
শিরোনাম:
কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু কণা মির্জার লেখা থেকে ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু কনিকা মাহমুদ এর লেখনী কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি

কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

১৯ জুন ২০২৬ গাজীপুর সদরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘ফল মেলা ২০২৬’। আজ শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠালের অর্থনৈতিক গুরুত্ব এবং এর বৈশ্বিক সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া মাননীয় তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় তিনি মন্ত্রী মহোদয়কে গাজীপুরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী কাঁঠাল প্রদর্শন করেন এবং এর বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। তবে কাঁঠালকে সঠিকভাবে প্রক্রিয়াজাত ও বাজারজাত করা সম্ভব হলে এই খাত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বিশাল বাজার তৈরি করা সম্ভব। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে তথ্যমন্ত্রীকে দেশ-বিদেশে গাজীপুরের কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন গাজীপুরের কাঁঠালের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা