April 23, 2026, 10:08 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়ায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছেন ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চাঁদপুর ও রাণীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। একান্ত সাক্ষাৎকারে প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী বলেন, “দলীয় হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে আমি কাপাসিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব। তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুশাসনভিত্তিক, সন্ত্রাস ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ে তোলাই আমার লক্ষ্য। স্বাধীনতার পর থেকে এই এলাকা উন্নয়ন ও কর্মসংস্থানে অবহেলিত ছিল। আমি শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প উন্নয়নে গুরুত্ব দিতে চাই। এ সময় তিনি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর মাঠপর্যায়ের এই কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতির অংশ। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা