April 23, 2026, 11:35 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের পিরুজালীতে পল্লী বিদ্যুৎ নিয়ে জনভোগান্তি অজুহাত ‘গাছ কাটার’, বাস্তবে নেই কোনো কাজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা ও দুর্বল সেবার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার একবার গেলে ঘণ্টার পর ঘণ্টা, কখনও কখনও পুরো দিনজুড়ে আর ফিরে আসে না।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ বারবার একই অজুহাত দেয়“গাছের ডালপালা কাটা হচ্ছে।” কিন্তু বাস্তবে এলাকাবাসী বলছে, কোনো ঝড় নেই, বাতাস নেই, কোনো খুঁটি ভাঙেনি, এমনকি কোথাও তার ছেঁড়ার ঘটনাও ঘটেনি। তবুও বিদ্যুৎ নেই, আর জনগণ অন্ধকারে দিন কাটাচ্ছে। পিরুজালীর বাসিন্দা মোঃ সেলিম বলেন, “প্রতিদিনই বিদ্যুৎ চলে যায়, কিন্তু কখন আসবে কেউ জানে না। পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা বলে ‘গাছ কাটতেছি’, অথচ আমরা দেখি কোনো কাজই হচ্ছে না। আরেক স্থানীয় গৃহিণী শিরিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ না থাকলে পানি তুলতে পারি না, খাবার নষ্ট হয়ে যায়, বাচ্চারা পড়তে পারে না। অথচ অফিসে ফোন দিলে হাসাহাসি করে বলে গাছ কাটা লাগবে।এলাকার তরুণ উদ্যোক্তা রাকিব হাসান বলেন, “আমাদের ছোট ব্যবসাগুলো বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ না থাকলে সব কাজ বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারি না, কেন পল্লী বিদ্যুৎ অফিস আগেই জানায় না যে কখন বিদ্যুৎ থাকবে না! স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিস জনগণকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিদ্যুৎ বন্ধ রাখছে এবং একই অজুহাতে দিনের পর দিন হয়রানি করছে। এতে সাধারণ মানুষ মনে করছে, এটি শুধু অদক্ষতা নয়, বরং জনগণের সঙ্গে এক প্রকার তামাশা। পিরুজালীর সাধারণ মানুষ দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা যথাযথ দায়িত্ব পালন করে, আগাম নোটিশ দিয়ে কাজ করে এবং জনগণের কষ্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা