April 24, 2026, 1:06 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে ছাত্রলীগ-আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে (১৩ নভেম্বর ২০২৫)নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পিরুজালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী ও পিরুজালী ইউনিয়নে সাবেক সভাপতি নাজিম বেপারী, এবং সদস্য সচিব পদপ্রার্থী আব্দুস সামাদের নেতৃত্বে এই শোডাউন ও মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে পিরুজালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জান-মালের নিরাপত্তা বিপন্ন করছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে এই সন্ত্রাসী ও জঙ্গি চক্রকে গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, এই দেশের মাটিতে কোনো সন্ত্রাসী ও জঙ্গির ঠাঁই নেই। দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা