April 23, 2026, 1:17 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে বনকর্মীর ওপর গাছচোরদের হামলা: কুখ্যাত চোর আলমগীর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বনকর্মীর ওপর গাছচোরদের হামলা: কুখ্যাত চোর আলমগীর গ্রেপ্তার। গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের টহলদলকে লক্ষ্য করে গাছচোরদের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক ফরেস্ট গার্ড গুরুতর আহত হয়েছেন। জানা যায়, সোমবার ভোররাতে ঢাকা বন বিভাগের গাজীপুর শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক এর নেতৃত্বে বেলতলী ক্যাম্পের ফরেস্ট গার্ড হুমায়ুন ফারুক ও অন্যান্য স্টাফগণ গোপন সংবাদের ভিত্তিতে টহলে বের হন। এসময় তারা একটি ভ্যানগাড়ি ভর্তি গজারী গাছ আটক করেন। গাছ আটক করার পরপরই গাছচোরদের একটি দল ছেও করাত ও ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ফরেস্ট গার্ড হুমায়ুন ফারুক গুরুতর রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বন বিভাগের সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুলে কুখ্যাত গাছচোর আলমগীরকে হাতেনাতে আটক করে। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক বলেন, বনের সম্পদ রক্ষায় আমরা নিয়মিত টহল পরিচালনা করছি। হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ঘটনায় জড়িত অন্য গাছচোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা