April 23, 2026, 6:08 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ভাওয়াল মির্জাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দিন এই শ্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন, উপদেষ্টা ৪নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ আব্দুল বারী, সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর সদর উপজেলা এবং আলহাজ্ব ডা. মোঃ আলী আকবর, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী মোঃ বাদল উজ্জামান, সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ আজিজ যুবাইর, সাংগঠনিক সম্পাদক (পেশাজীবী বিভাগ), জনাব মোঃ এমারত হোসেন রতন, সাধারণ সম্পাদক (শ্রমিক কল্যাণ ফেডারেশন) এবং মোঃ জালাল উদ্দিন, সভাপতি, ৪নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন।এছাড়াও উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ (মাস্টার), সভাপতি (যুব বিভাগ), ৪নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন এবং বিশেষ অতিথি হিসেবে পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমীর কামরুজ্জামান।অনুষ্ঠানে নতুন করে,  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন মোঃ হারুনুর রশিদ, আঃ রশিদ, হাসমত আলী, আবু হানিফ, আঃ রহমান, ছামেদ হাজী, মোশারফ হোসেন, এরশাদুল ইসলাম ও মোঃ মোফাজ্জল হোসেন। বক্তারা বলেন, ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা