গাজীপুর জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২০ অক্টোবর ২০২৫ তারিখে পাগাড় হাউজিং সোসাইটি, ৪৩ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী এবং নারীদের বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের কর্মকর্তারা, স্থানীয় সমাজসেবক এবং এলাকার নাগরিকরা। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশু ও নারীদের অধিকার সম্পর্কে শিক্ষিত করা মূল লক্ষ্য। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন।