April 23, 2026, 10:12 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সদরে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলায় জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার আমীর মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরুজালী ইউনিয়নের আমীর মোঃ কামরুজ্জামান মন্ডল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, গাজীপুর জেলা আমীর এবং গাজীপুর-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর আলম। পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়নসহ কেন্দ্রীয় ৫ দফা দাবির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে হোতাপাড়া থেকে ভবানীপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা