August 12, 2026, 5:14 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর-২ আসনে জনআস্থার প্রতীক ডাক্তার মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন  জনগণের ভালোবাসা ও আস্থার নাম ডাক্তার মাজহারুল আলম। গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম। সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত এক পরিচ্ছন্ন, ত্যাগী ও জনবান্ধব নেতার নাম এখন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাক্তার  মাজহারুল আলম। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন কঠোর অবস্থানে। কোনো সময়ই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা অসৎ ব্যক্তিদের প্রশ্রয় দেননি। ঠিক এ কারণেই তিনি গাজীপুর-২ আসনের জনসাধারণের কাছে আস্থাভাজন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।স্থানীয়রা জানান, ডাক্তার মাজহারুল আলম এমন একজন নেতা, যিনি নিজের স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর দৃষ্টান্তমূলক ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। গাজীপুর-২ আসনের সাধারণ জনগণ এখন একটাই প্রত্যাশা করছে, বিএনপি যেন ডাক্তার মাজহারুল আলম কে মনোনয়ন দিয়ে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ দেন।



ফেসবুকে আমরা