April 24, 2026, 1:37 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুর-৩ আসনে জনতার আস্থার নাম আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ আসনে জনতার প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে জোরদার হয়েছে রাজনৈতিক উত্তাপ ও আলোচনা। এলাকাজুড়ে এখন জনমত একটাই বার্তা দিচ্ছে—দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক গাজীপুর গঠনে জনবান্ধব নেতা আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনই তাদের পছন্দের প্রার্থী। সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন,  জনপ্রিয় এই জননেতা বহু বছর ধরে নিষ্ঠা, সততা আর মানবসেবাকে পুঁজি করে মানুষের আস্থা অর্জন করেছেন। জনদুর্ভোগ লাঘব, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক স্বচ্ছ ও গণমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে। মির্জাপুর ইউনিয়ন তাঁর নেতৃত্বে একটি আদর্শ প্রশাসনিক মডেলে পরিণত হয়েছে—যেখানে উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ততা ছিল প্রধান ভিত্তি। সেই অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় পুরো গাজীপুর-৩ আসনের মানুষ এখন তাঁকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে দেখতে চান। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানিয়েছেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা, মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং প্রকৃত উন্নয়নের জন্য আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাঁর নির্বাচিত হওয়া মানে আধুনিক, মানবিক ও বসবাসযোগ্য গাজীপুর গড়ে তোলার নতুন সম্ভাবনা। গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণই এখন প্রচারে বলছেন, উন্নয়ন, শুদ্ধতা ও মানবিক নেতৃত্বের জন্য প্রয়োজন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনকে সংসদ সদস্য হিসেবে দেখতে পাওয়ার সুযোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা