গাজীপুরে (১৩ নভেম্বর ২০২৫) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন সদস্য ফরম সংগ্রহ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। অনুষ্ঠানে ডা. মাজহারুল আলম বলেন, গাজীপুর জেলা ড্যাব অকুন্ঠ সমর্থন দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করবে। চিকিৎসক সমাজ ধানের শীষের পক্ষে রয়েছে, ইনশাল্লাহ জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ড্যাবের সভাপতি ডা. মুহাম্মদ আলী আকবর পলান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, ডা. খাইরুজ্জামান, ডা. এনামুল হক, ডা. আহসানা আক্তার তারা, ডা. মাহবুব হোসেন রুবেলসহ জেলা ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানে চিকিৎসক সমাজের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় ড্যাবের ভূমিকা নিয়ে আলোচনা হয়।