তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে চলছে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ডি এম আজহার এর নেতৃত্বে আজ (১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার ) ৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ানডে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এলাকাবাসীর হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নতুন বাংলাদেশ।