April 23, 2026, 10:11 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে লিফলেট নেতৃত্বে আলহাজ্ব ফজলুল হক মুসল্লী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ১৪ অক্টোবর ২০২৫, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে   বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়ন হলে দেশ একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হবে। লিফলেট বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, ওয়ার্ড যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।স্থানীয় জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ ভিশন ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ জনসাধারণের প্রতি আহ্বান জানান  আগামী দিনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা