বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, আহ্বায়ক সদস্য মোঃ শাহাবুদ্দিন, আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাষ্টার, আহ্বায়ক সদস্য কাজী শহিদ, আহ্বায়ক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার ইসলাম মন্ডল, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ৫নং ওয়ার্ডের সভাপতি আবু সায়েম মুল্লা প্রমুখ। লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ঘোষণা হচ্ছে একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।