April 23, 2026, 9:06 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

নন-এমপিও শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলেন। জানা গেছে, সরকার এমপিওভুক্তির নীতিগত অনুমোদন দিলেও পরিপত্র (জিও) জারিতে অযথা দেরি করায় ক্ষুব্ধ শিক্ষকরা টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ বাহিনী জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষকদের ওপর নৃশংস হামলা চালায়। এতে অর্ধশতাধিক শিক্ষক গুরুতর আহত হন। এই জঘন্য ও নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। তিনি এক বিবৃতিতে বলেন, দেশের শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ন্যায্য দাবির প্রতি এমন অমানবিক আচরণ সরকারের শিক্ষা-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। একইসঙ্গে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, মোঃ শাহ আলম, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার যৌথ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে পরিপত্র (জিও) জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং আহত শিক্ষকদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা