April 23, 2026, 4:19 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ও সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

অদ্য ০২ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ০৩ (তিন) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স দুলু স্টোরকে ৩০০ (তিনশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন। এ সময় অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয় এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে দোকানদারদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।অভিযান পরিচালনায় নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য সক্রিয় সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা